রবিবার, ৩ নভেম্বর, ২০১৩

ক্যারামেল পুডিং

ক্যারামেল পুডিং
 উপকরন:
১/ দুধ আধা লিটার,
২/ ডিম চারটি,
৩/ চিনি ১০০ গ্রাম,
৪/ কর্ণফ্লাওয়ার এক টেবিল চামচ,
৫/ লবণ সামান্য,
৬/ এলাচ দুটি,
৭/ দারচিনি এক টুকরো।

প্রণালী:

প্রথমে দুধ জ্বালিয়ে ঘন করে নিন। ডিম দিয়ে ভালো করে বিট করুন এবার চিনি ও কর্ণফ্লাওয়ারসহ সব উপকরণ দিয়ে খুব ভালো করে ফেটে নিন। মিশ্রণ থেকে এবার এলাচ এবং দারচিনি তুলে ফেলুন।

একটি ঢাকনাসহ স্টিলের বক্সে প্রথমে একটু চিনি দিয়ে চুলায় দিন। যতক্ষণ চিনি হালকা বাদামী রঙ না হয় সে পর্যন্ত পাত্রটি ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় ক্যারামেল লাগান। এবার ক্যারামেল শক্ত হয়ে গেলে পুডিং এর মিশ্রণ ঢেলে মুখ বন্ধ করে প্রেসার কুকারে পরিমানমতো পানি দিয়ে ১০ টি সিটি দিন। বক্সটি বের করে দেখুন পুডিংটি ঠিকমতো হয়েছে কিনা। নরম মনে হলে আরও দুটি সিটি দিন।

তৈরি হয়ে গেল মজাদার ক্যারামেল পুডিং। ঠাণ্ডা করে পরিবেশন করুন।

ব্রাউন পুডিং

ব্রাউন পুডিং
 উপকরনঃ
১/ ডিম- ৬টি
২/ ব্রেডক্রাম- ১ কাপ
৩/ ব্রাউন সুগার- ১ কাপ
৪/ অরেঞ্জ জুস- ১টি
৫/ কিসমিস- ১/২ কাপ
৬/ খেজুর- ২০০ গ্রাম
৭/ কাজুবাদাম- ২ টেঃচাঃ
৮/ আপেল গ্রেড করা- ১/২ কাপ
৯/ ঘন দুধ- ১কাপ
১০/ পাউডার দুধ- ১/৪ কাপ

প্রনালীঃ

কিসমিস ও খেজুর আধা কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিন।
তারপর পুডিং প্যান গ্রীস করে রাখুন। সুগারের সাথে আপেল মিক্স করে রাখতে হবে। ডিম বিট করে জুস, ঘন দুধ ও ব্রেডক্রাম মিশাতে হবে। অনান্য সব উপকরন মিশিয়ে পুডিং মোল্ডে নিয়ে প্রেশার কুকারে ২০-২৫ মিনিট স্টিম করে নিন।

ঠান্ডা হলে বাদাম ও খেজুর দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ব্রাউন পুডিং।

চকলেট স্পঞ্জ কেক

চকলেট স্পঞ্জ কেক

 

উপকরণঃ

১/ ডিম ৪টি,
২/ কোকো ১ টেবিল চামচ/ চকলেট কালার সিকি চামচ,
৩/ বেকিং পাউডার ১ চা চামচ,
৪/ কেক ইম্প্রুভার ১ চা চামচ,
৫/ চকলেট সিরাপ ১ টেবিল চামচ,
৬/ ময়দা আধা কাপ,
৭/ চিনি আধা কাপ,
৮/ ব্ল্যাক সিরাপ ৬ টেবিল চামচ,
৯/ চকলেট ক্রিম ২ কাপ,
১০/ ওয়েফার ৪/৫টি
১১/ সুইট বল ইচ্ছামত

যেভাবে তৈরি করবেনঃ

ডিমের কুসুম সাদা অংশ আলাদা করুন। সাদা অংশে মেরাং তৈরি করুন এগবিটারের সাহায্যে। ময়দা, কোকো/চকলেট কালার, বেকিং পাউডার একসাথে ঢেলে চালনীতে হাল্কা চেলে নিন। ডিমের সাদা অংশের মেরাং এর সাথে চিনি মিক্স করে ১০ মিনিট বিট করে নিন। এবার একটা পেস্ট এর মত মনে হবে। এই পেস্ট এর সাথে বাকী উপকরণ গুলো মিশিয়ে স্প্যাচুলার বা একটা বড় চামচ দিয়ে আলতো করে মিশিয়ে নিন। কেক ডাইসে সামান্য তেল বা বাটার লাগিয়ে মিক্সিং পেস্ট কেক ডাইসে সেট করে ওভেনে দিন। ১৬০ সেন্টিগ্রেটে ৩০ মিনিট বেক করুন। কেক ওভেন থেকে বের করে ওয়েভার, চকলেট ক্রিম, চকলেট সিরাপ, সুইট বল দিয়ে নিজের পছন্দমত ডেকোরেশন করুন।

টিপসঃ

গরম কেকে ক্রিম দিয়ে ডেকোরেশন করলে ক্রিম গলে যাবে। তবে কেক বেক হওয়ার ৬ ঘণ্টা পর ডেকোরেশন করলে কোনও সমস্যা হবে না।

শনিবার, ২ নভেম্বর, ২০১৩

প্রাণহারা

প্রাণহারা

 

প্রাণহারা, মণ্ডা মিঠাই, Bangla recipe, cooking Recipe, Bundiya, Sondesh, Mithai,

উপকরণ :
ছানা ১ ১/২ কাপ
চিনি ১/২ কাপ
দুধের সর ১/২ কাপ
মাওয়া পরিমান মত


প্রস্তুত প্রণালী :

ছানা হালকা মথে নিতে হবে ,এবার ৩ ভাগ করে ২ ভাগের সাথে চিনি দিয়ে জাল দিতে হবে। পানি শুকালে
বাকি কাচা ছানা দিয়ে নেড়েচেড়ে নামাতে হবে। একটু ঠান্ডা হলে দুধের সর দিয়ে ভালো করে মাখাতে হবে। গোল করে মাওয়া তে গড়িয়ে নিতে হবে।

দুধ পেড়া সন্দেশ

দুধ পেড়া সন্দেশ
 দুধ পেড়া সন্দেশ, Bangla recipe, cooking Recipe, Sondesh, Ranna recipe,
উপকরন

গুড়া দুধ ১.৫ কাপ
কনডেন্সড মিল্ক ১ টিন
বাটার ৮ চা চামচ
ছোট এলাচ ৪ টি
বাদাম, কিশমিস

প্রনালী

ননস্টীক প্যানে বাটার গলিয়ে কনডেন্সড মিল্ক ও গুড়া দুধ ভালো করে মেশাতে হবে। হালকা আচে ঘন ঘন নাড়তে হবে, যতক্ষন না ঘন পেস্ট এর আকার নিলে ছোট এলাচ এর গুড়ো দিতে হবে এবং ভালো করে মেশাতে হবে। এরপর চুলার জ্বাল বন্ধ করে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষন রেখে দিন। ঠান্ডা হলে গোল গোল করে ছবির মতো করে সন্দেশ আকারে বানিয়ে কিশমিস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

চকলেট কেক

চকলেট কেক
Bangla recipe, cooking Recipe, চকলেট কেক,chocolate cake
উপকরনঃ
কেকঃ
ডিম ৫ টি
ময়দা ১ কাপ
তেল ১ কাপ
বেকিং পাওডার ১/২ চা চামচ
গুরা দুধ ২ টেবিল চামচ
চিনি ১ কাপ
কোকো পাউডার ২ টেবিল চামচ
চকলেট এসেন্স ১ চা চামচ

চকলেট আইসিংঃ
কোকো পাউডার ১ কাপ
চকলেট বার ১ টি (মাঝারি)


প্রনালিঃ
* প্রথমে ডিম এর সাদা অংশ খুব ভাল করে ফাটে নিন তারপর কুসুম দিয়ে আবার ফাটুন।
*
ময়দা বেকিং পাওডার,কোকো পাউডার, গুরা দুধ, এক সাথে চেলে নিন।
*
এরপর ডিম এর সাথে অল্প অল্প করে চিনি ও তেল মেশান।
*
এরপর ময়দা বেকিং পাওডার,গুরা দুধ খামির এর সাথে অল্প অপ্ল করে মেশান।
*
এরপর চকলেট আছেন্স খামির এর সাথে মেশান।
*
প্যান এর চার পাশে কাগজ দিয়ে খামির ঢেলে দিন।
*
ইলেক্ট্রিক ওভেন এ ২০০ ডিগ্রী তে ৩৫ মিনিট বেক করুণ।
*
নামানোর পর কেক ঠাণ্ডা করুন।


চকলেট আইসিংঃ
কোকো পাউডার ১/২ কাপ
চকলেট বার ১ টি (মাঝারি)
চিনি ১/২ কাপ
তেল ১ টেবিল চামচ(ইচ্ছা)

প্রনালিঃ দেড় কাপ পানিতে কোকো পাউডার, চকলেট বার, তেল ও চিনি চুলাই দিয়ে নাড়ুন। ঘন হলে নামিয়ে কেক আর উপর দিয়ে দিন।

কন্ডন্স মিলক্ পুডিং

কন্ডন্স মিলক্ পুডিং

 

কন্ডন্স মিলক্ পুডিং,Bangla recipe, cooking Recipe, Puding,

উপকরণ:


ডিম ৫ টি

কনডেন্স মিল্ক ১ টিন

চিনি ক্যারামেল এর জন্য


প্রণালী:


প্রথমে এয়ার টাইট বাটিতে ক্যারামেল করে নিবেন তারপর সব উপকরণ একসাথে ব্লেন্ড করে বাটিতে ঢেলে নিবেন,একটি ডেকচিতে পানি দিয়ে বাটির মুখ খুব ভালোভাবে আটকিয়ে উপরে ভারি কিছু দিয়ে বাটিটা ভাপে রেখে দিবেন ১ ঘন্টা .... খেয়াল রাখবেন ডেকচির পানি যেনো শুকিয়ে না যায় .... অল্প অল্প করে পানি দিবেন, পুডিং হয়ে গেলে ঠান্ডা করে ছুরি দিয়ে চারপাশ কেটে একটি প্লেটে উল্টিয়ে দিবেন