শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

শুঁটকি

শুঁটকি


কিন্তু ৪-৫টি চ্যাপা শুঁটকি তাওয়ায় টেলে নিয়ে পানি দিয়ে সেদ্ধ করে সিকি কাপ কড়াইয়ে তেলে আধা চা চামচ আদা কুচি, ১ টেবিল চামচ রসুন কুচি রসুন দিয়ে একটু পরে ২ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ দিয়ে নাড়ুন। পেঁয়াজ নরম হলে নামিয়ে মাছের সঙ্গে খুব ভালো করে মিলিয়ে নিন। আবার কড়াইয়ে থাকা অবস্থায় শুঁটকি দিয়ে কষিয়ে ওপরে তেল উঠলে নামিয়ে নিন। ৬-৭টি শুকনো মরিচ তেলে ভেজে উঠিয়ে সামান্য লবণ দিয়ে শুটকির সঙ্গে বেটে....

যারা শুঁটকি খেতে ভালবাসেন তাদের জিভে এখনই হয়তো পানি চলে এসেছে। কিন্তু যারা খান না তাদের জন্য বলছি, শুঁটকি স্বাদে-গন্ধে যেমনটাই হোক, পুষ্টিগুণেরবিচারে শুঁটকিকে অবহেলা করার অবকাশ নেই। তাই শুঁটকির জনপ্রিয়তা বাড়ছে পাল্লাদিয়ে। পুষ্টিগুণের বিচারে এই শুঁটকি খুবই উঁচু দরের। আসুন জেনে নিই শুঁটকির পুষ্টিগুন।

১. শুঁটকিতে আছে প্রোটিন। এতে প্রায় সব ধরনের অ্যামাইনো এসিডই বিদ্যমান। মোট ১০০ গ্রাম শুঁটকিতে শতকরা ১৪ থেকে ২২ ভাগই প্রোটিন।

২. প্রতি ১০০ গ্রাম মাছে শতকরা দুই ভাগের নিচে চর্বিথাকলে তাকে কম চর্বিযুক্ত মাছ বলা হয়। এক গবেষণায় দেখা যায়, এ দেশের অধিকাংশ শুঁটকি কম চর্বিযুক্ত। তাই উচ্চ রক্তচাপ বা হৃদরোগে যাঁরা ভুগছেন, তাঁদের জন্যশুঁটকি হতে পারে উৎকৃষ্ট খাবার।

৩. তাজা মাছের তুলনায় শুঁটকিতে খনিজ লবণের পরিমাণ অনেক বেশি থাকে। খনিজ উপাদানগুলোর মধ্যেক্যালসিয়াম, ফসফরাস, ফেরাস, আয়রন উল্লেখযোগ্য।

৪. সামুদ্রিক মাছের শুঁটকিতে আছে ভিটামিন ‘এ’ ও ‘ডি’।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন