শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

বেগুন রান্না

রেসিপিঃ বেগুন রান্না 

 

উপকরন ও পরিমানঃ
- কয়েকটা বেগুন (গোটা, আমি চারটা নিয়েছিলাম)
- কয়েকটা ছোট চিংড়ি মাছ
- দুইটা/তিনটে মাঝারি পেঁয়াজ কুঁচি
- আদা বাটা, এক চা চামচ
- রসুন বাটা, এক টেবিল চামচ
- কয়েকটা কাঁচা মরিচ
- হাফ চা চামচ হলুদ গুড়া
- হাফ চা চামচ বা তার কম লাল মরিচ গুড়া, ঝাল বুঝে
- হাফ চা চামচ জিরা গুড়া
- লবন, পরিমান মত, শুরুতে কম দিয়েই রান্না শুরু করা উচিত, লাগলে পরে দিতে পারবেন
- পানি, পরিমান মত
- তেল, পরিমান মত
- এক চা চামচ মেথি (মেথি দিলে স্বাদ বেড়ে যায় কয়েক হাজার গুন)
প্রনালীঃ 

বাজার থেকে লম্বা বেগুন কিনে নিয়ে আসুন। ভাল করে ধুয়ে পরিস্কার করে গোটাই রেখে দিন। শুধু ছুরি দিয়ে মাঝে ফালা করে নিন।

ঠিক এই রকম করে রাখুন এবং মুল রান্নায় চলে আসুন।

কড়াইতে তেল গরম করে তাতে মেথি, পেঁয়াজ কুঁচি, কয়েকটা কাঁচা মরিচ এবং সামান্য লবন দিয়ে ভাঁজুন।

এবার চিংড়ি মাছ গুলো দিয়ে দিন এবং ভাঁজুন।

আমি চাওয়া ফ্রাইফ্যানে রান্না করছিলাম বলে আমার বার বার ঢাকনা দিতে হয়েছিল।

পেঁয়াজ নরম হয়ে এলে এবার আদা বাটা এবং রসুন বাটা দিন এবং ভাঁজুন।

এবার জিরা, হলুদ ও মরিচ গুড়া দিন এবং ভাঁজুন। সব কিছু মিলে মিশে একাকার হয়ে যাবে।

এবার বড় এক কাপ পানি দিন।

ব্যস, বেগুন রান্নার ঝোল হয়ে গেল। এই ঝোল মিনিট ১০, মাধ্যম আঁচে গরম করুন।

এবার বেগুন গুলো ঝোলে বসিয়ে দিন। কাজ মোটামুটি শেষ!

ঢাকনা দিন এবং মিনিট ২০ এর জন্য টিভি বা নেটে ঘুরে আসতে পারেন! আগুন মাধ্যম আঁচে থাকবে।

এমন একটা অবস্থায় এসে যাবে।

বেগুন গুলোকে এভাবে উল্টে দিতে ভুলবেন না। আমি কিছুটা চওড়া হাড়িতে রান্না করছিলাম বলে আমাকে কয়েক বার নাড়াতে হয়েছিল।

ফাইন্যাল লবন চেক করুন, লাগলে দিন না লাগলে ওকে বলুন। এদিকে লবন ঠিক থাকলে কিছু ধনিয়া পাতার কুঁচি ছিটিয়ে দিন (আরো কয়েকটা কাঁচা মরিচ দিতে পারেন), দেখতে ও স্বাদ বেড়ে যাবে।

পরিবেশনের জন্য প্রস্তুত! গরম ভাতের সাথে বসে পড়ুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন