শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

পাতলা ডাল (জলপাই যোগে)

রেসিপিঃ পাতলা ডাল (জলপাই যোগে)


উপকরনঃ
- হাফ কাপ মুশরী ঢাল
- কয়েকটা কাঁচা মরিচ
- এক চিমটি গুড়া হলুদ
- দুইটা পেঁয়াজ কুচি
- লবণ (পরিমাণ মত, শুরুতে সামান্য দিয়ে শুরু করুন)
- পানি (পনে এক লিটার)
- কিছু রসুন কুচি (বাগার দেয়ার জন্য)
- সামান্য তেল
- তিনটে জলপাই কাটা (আপনি কেমন টক পছন্দ করেন। বাগারের আগ মুহুর্তে দেবেন)
প্রনালীঃ

দেশি ডাল হলে ভাল, দেশি ডালের দাম শুনলে পালাতে ইচ্ছা হয়! ডাল ভাল করে ধুয়ে কিছুক্ষন পানিতে ভিজিয়ে তার পর চুলায় চড়ান, সামান্য লবন যোগে। মাঝারি আঁচে।

ডাল সিদ্ব হয়ে গেলে এবার হলুদ, কাঁচা মরিচ এবং পেঁয়াজ কুঁচি দিন।

আরো সিদ্ব হয়ে গেলে ঘুটনি নিন।

ভাল করে কয়েক দফা ঘুটে দিন।

এবার জলপাই দিন। জলপাই কিছুতে আগে দেয়া চলবে না, এতে ডালের রং নষ্ট সহ স্বাদ নষ্ট হয়ে যাবে। জলপাই দিয়ে বেশি ক্ষন চুলায় রাখা যাবে না। মিনিট ৫ এর মত রেখে পাতিল তুলে নিন। (যারা টাক কম খেতে চান তারা আস্ত জলপাই দিতে পারেন, মাঝে একটু এঁকে নিয়ে)

এবার কড়াইতে তেল গরম করে রসুন কুঁচি ভাঁজুন। হলদে হয়ে যেতে দিন।

এবার কড়াইতে পাতিলে রাখা ডাল দিয়ে দিন, বাগার দেয়া শেষ। কড়াইতেই ডাল থাকুক, ফাইন্যাল লবন দেখুন, লাগলে দিন।

সরাসরি পরিবেশনের জন্য টেবিলে নিয়ে চলুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন