শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

গাঁজর পোলাউ

রেসিপিঃ গাঁজর পোলাউ

 

 

প্রয়োজনীয় উপকরনঃ
- এক কেজি পোলাউ চাল
- এক কাপ গাঁজর কুঁচি (গ্রেড করে নিতে পারেন)
- পেঁয়াজ কুচি (হাফ কাপ বা কম)
- এক টেবিল চামচ আদা বাটা
- কয়েকটা এলাচি
- কয়েক পিস দারুচিনি
- কয়েকটা তেজপাতা
- কয়েকটা কিসমিস
- পরিমাণ মত লবণ
- কয়েকটা কাঁচা মরিচ
- হাফ কাপ তেল বা কিছু কম
- পরিমাণ মত পানি (যে কাপে চাল মাপা হয় সেই কাপের দ্বিগুন পানি মানে এক কাপের জন্য দুই কাপ পানি, লাগলে পরে দেয়া যেতে পারে)
প্রনালী ও বর্ননাঃ

কড়াইতে তেল গরম করে তাতে লবন যোগে সব মশলা দিয়ে ভাঁজতে থাকুন। পেঁয়াজের রং হলদে হয়ে এলে পোলাউ এর চাল (আগেই ধুয়ে পানি ঝরিয়ে রাখতে হবে) দিয়ে দিন।

মিনিট পাচেক চাল ভেঁজে নিন। আগুনের আঁচ মাধ্যম থাকবে।

এবার পানি দিন। পানি চালের উপরে এক ইঞ্চি থাকবে (পুরাতন হলে দেড় ইঞ্চি হতে হবে)। এটা অবশ্য রান্না করতে করতে মনে আন্দাজ চলে আসে। সমস্যা হলে মানে পানি কম হলে পরে দেয়া যেতে পারে, আবার পানি কিছু বেশি হলে ঢাকনা খুলে রাখতে পারা যায়। তবে কম হলে, সহজে ঠিক করা যায়।

এবার ফাইন্যাল লবন চেক করুন। মানে পোলাউএর পানি ‘কটা’ (পোলাউতে সামান্য লবন বেশী লাগে) হলে ধরে নিবেন লবন হয়েছে! (তবে খুব বেশী নয়) এবার ঢাকনা দিয়ে মাধ্যম আঁচে মিনিট ১০ রাখুন এবং মাঝে ঢাকনা খুলে নাড়িয়ে দেবেন।

ফাঁকে গাঁজর গ্রেড করে নিন (ইচ্ছা হলে আপনি হাতেও কুঁচি করে নিতে পারেন)।

এই রকম অবস্থায় দেখাবে। কিছুক্ষন পর পানি শুকিয়ে যাবে এবং পোলাউএর চাল নরম ও পুষ্ট হতে থাকবে।

গায়ে গায়ে পানি চলে এলে গাঁজর দিয়ে দিন।

ভাল করে মিশিয়ে দিন এবং আবারো ঢাকনা দিন।

চুলায় তাওয়া দিয়ে তার উপর পোলাউ পাতিল দিয়ে দম (এটা শহুরে দম!) দিন।

মাঝে আবারো নাড়িয়ে দিতে পারেন।

যদি দেখেন চাল শক্ত বা নরম হয় নাই তা হলে আবারো এক কাপ গরম পানি ছিটিয়ে দিতে পারেন। আর পানি যদি বেশি হয়ে যায় তবে ঢাকনা খুলে রাখুন।

ব্যস পোলাউ প্রস্তুত। পরিবেশনে কিছু বেরেস্তা ছিটিয়ে দিতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন