শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

কুচানো গোসত

রেসিপিঃ কুচানো গোসত 

 

 

উপকরনঃ
- হাফ কেজি গরুর গোসত
- তিনটে পেঁয়াজ কুঁচি
- গোটা ৭/৮ কোষ রসুন কুঁচি
- কয়েকটা কাঁচা মরিচ কুঁচি (ঝাল দেখে)
- এক টেবিল চামচ আদা বাটা
- হাফ চামচ গোল মরিচ গুড়া
- হাফ চামচ জিরা গুড়া
- হাফ চা চামচ গুড়া হলুদ
- হাফ চামচ গরম মশলা গুড়া (কিংবা তিন চার টুকরা দারুচিনি, কয়েকটা এলাচি হলেও চলবে)
- লবণ (পরিমাণ মত, শুরুতে সামান্য দিয়ে শুরু করুন)
- গরম পানি (এক কাপ, গোসত নরম না হলে আরো পানি দেয়া যেতে পারে)
- এক কর্ক সিরকা
- তেল (৬ টেবিল চামচ)
- এক চিমটি চিনি (ইচ্ছা হলে দিতে পারেন, স্বাদ বাড়ে)
প্রনালীঃ
গোসত প্রসেস

গোসত ধুয়ে এক চিমটা লবন যোগে মিনিট ১০ এর জন্য সিদ্ব করে নিন।

সিদ্ব করে তুলে নিয়ে ভাল করে ধুয়ে নিন।

এবার চর্বি ফেলে গোসত কুঁচিয়ে নিন এবং তুলে রাখুন।
এবার মুল রান্না চলুনঃ

তেল গরম করে এক চিমটি লবন যোগে পেঁয়াজ কুঁচি এবং রসুন কুঁচি ভাঁজুন।

এবার উল্লেখিত মশলা/ভেজষ গুলো একে একে দিয়ে দিন এবং ভাঁজুন।

এবার কুচানো গোসত দিয়ে দিন।

ভাল করে মিশিয়ে ভাঁজুন।

এবার গরম পানি দিন।

এক কর্ক সিরকা দিন। এক চিমটি চিনিও দিতে পারেন (না হলে নাই)

ব্যস ঢাকনা দিয়ে মাধ্যম আঁচে মিনিট ৩০ রাখুন।

মাঝে মাঝে নাড়িয়ে দিতে ভুলবেন না। এবার ফাইন্যাল লবন দেখে নিন, লাগলে দিন, না লাগলে ওকে বলুন। গোসত নরম না হলে আরো পানি দিতে পারেন।

ঝোল শুকিয়ে এমন অবস্থায় এসে যাবে, আরো সামান্য কাঁচা মরিচ কুঁচি দিতে পারেন।

পরিবেশনের জন্য প্রস্তুত। কুচানো গোসত। বিশ্বাস করুন, লাল মরিচ গুড়া ছাড়া এমন স্বাদের গোসত রান্না অনেক দিন পরে খেলাম। আজ দুপুরেই এই রান্না হয়েছিল, বুলেট বলতে গেলে একাই বাটি সাফ করে ফেলেছে!
সবাইকে শুভেচ্ছা। সময় একটু বেশী লাগবে বটে তবে খুব সহজ রান্না এবং হাতের কাছেই সব মশলা পাবেন, একদিন রান্না করেই ফেলুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন