শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

ভেজিটেবল মিক্স (ইংলিশ স্টাইল!)

রেসিপিঃ ভেজিটেবল মিক্স (ইংলিশ স্টাইল!)

আমি প্রায় লিখে থাকি, দুই দিনের দুনিয়া! আজ মরলে কাল দুই দিনই হয়! এই জগতে প্রতিটা প্রানীর জন্ম হয় মৃত্যুর জন্য। দুনিয়ার সকল ধর্মেই এই মৃত্যুকে স্বীকার করে নেয়া হয়েছে। অনেক কিছু নিয়ে অনেক কথা বার্তা বলা হলেও মৃত্যু নিয়ে কোন কথা বলা হয় নাই, মানে মৃত্যু চির সত্য এবং চিরন্তন। জন্মে নানান প্রকার ভেজাল এসে গেলেও মৃত্যুতে এখনো কোন ভেজাল আসে নাই, মানে একবার মরে গেলে আর এই স্বাধের দুনিয়াতে আর ফেরত আসার চান্স নাই এবং এটা কখনো কেন পারবে বলেও আশা করেন না। দুনিয়ার বড় বড় বিজ্ঞানী নানান বিষয়ে কথা বললেও এই বিষয়ে একমত।
মৃত্যু নিয়ে আমি মাঝে মাঝেই চিন্তা করি। বয়স পঞ্চাশের কাছাকাছি চলে এলে মানুষের শরীরে নানা প্রকার রোগব্যাধি বাসা বানাতে শুরু করে এবং মৃত্যু চিন্তা এসে যাওয়া তখন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়ায়। এ ছাড়া একজন মানুষের বয়স পঞ্চাশ পার হলে তিনি তার আশে পাশের কিছু প্রিয় মুখের মৃত্যু দেখে ফেলেন, খুব নিকটে থেকেই, বাবা মা কিংবা বন্ধুদের এই মৃত্যু দেখে তিনি বুঝতে পারেন, তার সময় যে কোন দিন এসে যাবে!
তবে জীবনকে কিছুটা সুস্থ্য পথে চালাতে পারলে এবং খাবার দাবারে কিছুটা সচেতন হতে পারলে, কয়েকটা দিন বেশী বাঁচা যেতে পারে, যদিও এর কোন গ্যারান্টি নাই! হা হা হা।।
চলুন, একটা সহজ মিক্স সবজি রান্না দেখি। এটা একটা বেসিক রান্না! যারা রান্নায় এখনো সাহস করেন নাই, তাদের জন্যই। শুনেছি, ইংলিশ/ইউরোপিয়ানরা এমন সবজি বেশি খায়। এর সাথে যে কোন কাবাব টাইপ কিছু পরিবেশন করা যেতে পারে, তবে আজকে শুধু মিক্স সবজি।
উপকরনঃ
- কয়েক পদের সবজি, হাফ কেজির মত আমরা নিয়েছিলাম (বরবটি, গাঁজর, আলু, পেঁপে, ক্যাপ্সিকাম। আপনি চাইলে আরো সবজি যোগাড় করে দিতে পারেন)
- হাফ চামচ গোল মরিচ গুড়া
- এক চিমটি চিনি
- লবণ (পরিমাণ মত, সবজি সিদ্বতে একটু বেশি দিতে হবে)
- এক চামচ তেল ও চার চামচ বাটার
প্রনালীঃ

একটা হাড়িতে লবন পানি গরম করুন এবং এতে একে একে সবজি গুলো সিদ্ব করুন, হাফ বা তার চেয়ে একটু বেশী, পুরা সিদ্ব না করাই উত্তম। সবুজ রঙের সবজি গুলো আগে করুন। একটা হয়ে গেলে তুলে রেখে অন্যটা দিন।

সময় বাঁচাতে আমি আলু, গাঁজর, পেঁপে এক সাথে সিদ্ব করেছিলাম।

এভাবে তুলে পানি ঝরিয়ে রাখুন।

ক্যাপ্সিকাম আমি সিদ্ব করি নাই, কারন আমি এর কাঁচা ঘ্রান পছন্দ করি, আপনি চাইলে সামান্য সিদ্ব করে নিতে পারেন।

এবার ফ্রাইপ্যানে তেল এবং বাটার গরম করুন।

এবার সবজি গুলো দিয়ে দিন।

এল চিমটি লবন, এক চিমটি চিনি এবং গোল মরিচের গুড়া দিন এবং আগুন বাড়িয়ে দিয়ে ভাল করে নাড়ুন, অনেকটা স্টার ফ্রাই যাকে বলে। চাইলে ফ্রাইপ্যানের হাতল ধরে (সাহস থাকলে) ওলট পালট করতে পারেন!

রঙ টা কেমন রাখবেন এটা আপনি নিজেই নির্ধারন করুন। একটু কাঁচা গজগজে খেতে চাইলে নামিয়ে নিন, আর একটু নরম এবং পোলাইট চাইলে আরো সামান্য সময় ফ্রাই করতে পারেন।

ব্যস পরিবেশনের জন্য প্রস্তুত।

সাথে যে কোন কাবাব, গ্রীল বা চিকেন ফ্রাই পরিবেশন করতে পারেন। পরিবারের সবার আনন্দ লাগবেই আর এমন খাবার হাজির করতে পারলে কে না আপনাকে ‘শেফ’ বলবে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন