রেসিপিঃ লাউ শাক, শুঁটকী ও মাছ
প্রয়োজনীয় উপকরনঃ
- লাউশাক (দুইটে ডাটা, কেটে কুটে যা হয়)
- আলু দুইটা (আলু হলে খেতে আরো ভাল লাগবে, না হলে নাই)
- দুইটা চ্যাপা শুঁটকী, দুই পিস রুই মাছের পেটি
- মাঝারি দুটো পেঁয়াজ কুঁচি
- কয়েকটা কাঁচা মরিচ
- এক চা চামচ রসুন বাটা
- হাফ চা চামচ হলুদ গুড়া
- হাফ চা চামচ মরিচ গুড়া
- তেল (পরিমান মত, কম তেলেই রান্না উত্তম)
- পানি (পরিমান মত)
প্রনালীঃ
কড়াইতে তেল গরম করে সামান্য লবন যোগে পেঁয়াজ কুঁচি ও মরিচ ভাঁজুন এবং ভাল করে ধুয়ে নেয়া চ্যাপা শুঁটকী দিয়ে দিন। এবং ভাঁজার পর রসুন বাটা দিয়ে দিন, সামান্য ভেঁজে হাফ কাপ পানি দিয়ে দিন এবং আরো কষান।
এবার হলুদ ও মরিচ গুড়া দিন এবং কষাতে থাকুন।
ঝোল এমন হয়ে যাবে এবং শুঁটকী গলে যাবে।
এবার রুই মাছের পেটি দিয়ে দিন।
আরো হাফ কাপ পানি দিয়ে ঢেকে রাখুন মিনিট ১০, মধ্যম আঁচে। রুই মাছ নরম হয়ে গেলে তুলে নিয়ে কাঁটা সরিয়ে মাংস গুলো আলাদা করে রাখুন। ব্যস, ঝোল হয়ে গেল।
এবার ঝোলে লাউ শাক এবং আলু দিয়ে দিন। ভাল করে মিশিয়ে দিন।
মাছ গুলো উপরে বিছিয়ে দিন। আরো হাফ কাপ পানি দিন।
এবার ঢাকনা দিয়ে আরো মিনিট ১৫ হালকা আঁচে রাখুন। ঝোল কেমন রাখবেন তা আপনি ভেবে নিন। শেষের দিকে লবন দেখুন, লাগলে দিন, না লাগলে ওকে বলুন।
ব্যস, হয়ে গেল! পরিবেশনের জন্য প্রস্তুত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন