শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

চিকেন ভেজিটেবল সালাদ (ইংলিশ ফুড)

রেসিপিঃ চিকেন ভেজিটেবল সালাদ (ইংলিশ ফুড)

 

 

পরিমান ও উপকরণঃ
- মুরগীর বুকের মাংস, কিউব কাট, এক কাপ
- গাঁজর, এক কাপ, কিউব কাট
- আলু, এক কাপ, কিউব কাট
- ক্যাপ্সিকাম, হাফ কাপ, কিউব কাট (দাম বেশি বলে কম নয়! হা হা হা)
- শশা, এক কাপ, কিউব কাট
- আদা বাটা, আদা চা চামচ
- গোল মরিচ গুড়া, আধা চা চামচ
- চিনি, এক চিমটি
- লবন পরিমান মত
- মাখন, ২৫ গ্রাম বা আশে পাশে (সবজি টস* করতে যা লাগে)
- মেয়নেজ**, পরিমান মত (আপনার চোখের আন্দাজ মত)
* উচ্চ তাপে সামান্য সময়ের জন্য ভাঁজা বা স্টার ফ্রাই
** ঘরে বানানো হলে ভাল, দোকানের কেনা হলেও চলে তবে সে ক্ষেত্রে গোল মরিচের গুড়া, লেবু রস ও চিনি দিয়ে ভাল করে ফেটিয়ে নেবেন।
প্রনালীঃ 

উপকরণ সাজিয়ে রাখলে দেখতে ভাল লাগে।

মুরগীর মাংসে আদা, লবন, চিনি, গোল মরিচের মিশিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিন।

একটা পাত্রে কয়েক কাপ পানি নিয়ে তাতে কিছু লবন দিন এবং গরম করুন। এবার একে একে সবজি গুলো সিদ্ধ (শশা বাদে, শশা সিদ্ধ করা হয় না) করে নিন। পানিতে লবন থাকার কারনে তাড়াতাড়ি সিদ্ধ হবে। তবে প্রথমে ক্যাপ্সিকাম, তার পর আলু, তার পর গাঁজর।

আলু। একই গরম পানিতে।

এবার গাঁজর।

সিদ্ধর পর এভাবে দেখাবে।

এবার একটা কড়াই গরম করে তাতে বাটার নিন এবং সবজি ভেঁজে নিন।

হাফ চামচ গোল মরিচের গুড়া দিন।

বেশি  ভাঁজা নয়। ভাঁজা হয়ে গেলে তা তুলে রাখুন।

এবার ম্যরিনেটেড করে রাখা মুরগীর গোসত গুলোকেও সামান্য বাটার দিয়ে ভেঁজে নিন।

ভেঁজে সব কিছু এভাবে রাখুন।

এবার একটা বোলে কাঁচা শষা, সবজি গুলো এবং গোসত নিন।

মেয়নেজ (ঘরে বানানো তাই এতে লবন, লেবু, গোল মরিচ সব কিছু পরিমান মত দেয়া আছে) পরিমান মত নিন।

ভাল করে মিশিয়ে নিন। স্বাদ দেখুন – ঝাল (গোল মরিচ গুড়া), লবন লাগলে দিতে পারেন।

ব্যস পরিবেশনের জন্য প্রস্তুত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন