শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

মুলা শাক ভাজি

রেসিপিঃ মুলা শাক ভাজি 

 

প্রয়োজনীয় উপকরনঃ
- কচি মুলার শাক
- রসুন কুঁচি
- পেঁয়াজ কুঁচি
- কয়েকটা কাঁচা মরিচ
- লবন
- তেল (পরিমান মত, কম তেলেই রান্না উত্তম)
- পানি (সিদ্ব করার পরিমান মত)
প্রনালীঃ 

১৫ টাকার মুলার শাকে আমি দুটো রান্না করেছি! মুলার শাক ভাজি এবং ছোট কচি মুলা গুলো দিয়ে শুঁটকী রান্না (রেসিপি আসছে)! হা হা হা… কেহ না খেলে আমি কি করব! নিজে একা কত খাব! যাই হোক, চলেন আগাই!

মুলার শাক ভাল করে ধুয়ে কেটে নিন এবং সামান্য লবন (কম) যোগে কিছুক্ষন সিদ্ব করে নিয়ে পানি ঝরিয়ে রাখুন।

এবার কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ ও রসুন কুঁচি সামান্য লবন যোগে ভাঁজুন। কয়েকটা কাঁচা মরিচ চিরে দিয়ে দিন।

হালকা আগুনের আঁচে ভাঁজতে থাকুন এবং একটু সময় লাগবে। এক সময় এমন হলদে হয়ে যাবে। লক্ষ রাখবেন, যেন পুড়ে না যায়।

এবার হাফ সিদ্ব মুলার শাক দিয়ে দিন।

ভাল করে মিশিয়ে নিন।

ভাঁজুন।

ভাল করে ভাঁজুন। সামান্য খেয়ে দেখুন, লবন এবং শাক নরম হল কিনা। লবন লাগলে দিন। শাক শক্ত থাকলে আরো ভাঁজুন।

এই তো! পরিবেশনের জন্য প্রস্তুত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন