শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

আনারস লেটুসের সালাদ

আনারস লেটুসের সালাদ



উপকরণ :
আনারস ১টা (টুকরা করা), বরফ ঠান্ডা পানিতে ভেজানো লেটুসপাতা ১৬/২০টা, মাঝারি আকারের শসা ২টা (টুকরা করা)।

ড্রেসিংয়ের জন্য :
লেবুর রস ২ টেবিল চামচ, আনারসের রস ৩ টেবিল চামচ, মধু ১ টেবিল চামচ, গোল মরিচ আধাভাঙা ৭/৮ টা, সাদা গোল মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো।

প্রণালী:
সব উপকরণ মিলিয়ে ১৫/২০ মিনিট রেখে দিতে হবে। খাওয়ার ঠিক আগে আনারস, লেটুস ও শসার সঙ্গে ড্রেসিং মিশিয়ে (হালকাভাবে মেলাতে হবে) তাৎক্ষণিকভাবে পরিবেশন করতে হবে। ইচ্ছে হলে বেগুনি বাঁধাকপি টুকরা করে আধা কাপ কিউব দেওয়া যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন