আপনাদের জন্য জিলাপি তৈরির খুব
সহজ একটি রেসিপি:
জিলাপি তৈরিতে যা যা লাগবে: ময়দা ৪
কাপ, খাবার সোডা দেড় চা চামচ, পানি ২
কাপ, জাফরান ১ চিমটি, গোলাপজল
আধা চা চামচ, তেল ভাজার জন্য।
সিরা করতে লাগবে পানি ৪ কাপ, চিনি ৬ কাপ।
প্রণালী : ময়দা, জাফরান, গোলাপজল ও
খাবার সোডা একসঙ্গে মিলিয়ে এরপর অল্প
অল্প পানি দিয়ে ভালোভাবে মেখে নিন। ৪৮
ঘন্টা রেখে মোটা কাপড়ে মিশ্রণ নিয়ে চিকন ছিদ্র
করে ছোট ছোট প্যাঁচে জিলাপি গরম তেলে ভাজুন।
পানি ও চিনি একসঙ্গে জ্বাল
দিয়ে সিরা তৈরি করুন।
মচমচে করে ভেজে সিরায় দিয়ে কিছুক্ষণ
রেখে জিলাপি তুলে নিন। ঠাণ্ডা হলে পরিবেশন
করুন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন