শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

০১. লেবুর শরবত,০২.আনারসের শরবত, ০৩. পাকা কলার শরবতঃ

০১. লেবুর শরবত

উপকরণঃ
লেবু ১টি, বিট লবণ স্বাদমতো, চিনি ১চা চা মচ,
সাদা গোলমরিচ গুঁড়ো সামান্য, বরফ কুঁচি।
প্রস্তুত প্রণালীঃ
লেবু ভালো মতো পরিষ্কার করে কেটে রস বের
করে নিন। তাতে পানি, বিট লবণ, সাদা গোলমরিচ
গুঁড়ো, চিনি ভালো ভাবে মিশিয়ে ১৫ মিনিট
ফ্রিজে রেখে দিন। ১৫ মিনিট পর ফ্রিজ থেকে বের
করে বরফ কুঁচি দিয়ে পরিবেশন করুন।


০২.আনারসের শরবত


উপকরণঃ
আনারস ২কাপ (কিউব করে কাটা), বিট লবণ
স্বাদমতো, চিনি পরিমাণ মতো, বরফ কুঁচি।
প্রস্তুত প্রণালীঃ
আনারস ভালো মতো পরিষ্কার
করে কেটে ব্লেন্ডারের মধ্যে নিন। তাতে পানি,
বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, চিনি মিশিয়ে ব্লেন্ড করুন।
২০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। ২০মিনিট পর
ফ্রিজ থেকে বের করে বরফ কুঁচি দিয়ে পরিবেশন করুন।


০৩. পাকা কলার শরবতঃ
উপকরণঃ
কলা ২টি, বিট লবণ স্বাদমতো, চিনি ১ চা চামচ,
সাদা গোলমরিচ গুঁড়ো সামান্য, বরফ কুঁচি।
প্রস্তুত প্রণালীঃ
কলা ছিলে ব্লেন্ডারের মধ্যে নিন। তাতে পানি,
বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, চিনি মিশিয়ে বেন্ড করুন ২
মিনিট। ফ্রিজে রেখে দিন ২০ মিনিটের জন্য। ২০ মিনিট
পর ফ্রিজ থেকে বের করে বরফ কুঁচি দিয়ে পরিবেশন
করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন