শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

সুজির হালুয়া

সুজির হালুয়া


উপকরনঃ
- সুজিঃ হাফ কাপ (শুধু একজনের জন্য)
- তেলঃ এক কাপের চার ভাগের চেয়ে কিছু বেশী
- ঘিঃ এক চা চামচ (এটা শুধু ঘ্রান এবং স্বাদ বাড়িয়ে দেয়ার জন্য, পছন্দ না করলে নাও দিতে পারেন)
- দুধঃ দুই কাপ (পাউডারের দুধে বানিয়ে নিতে পারেন, আর খাঁটি গরুর দুধ হলে কথাই নাই)
- চিনিঃ স্বাদ বুঝে, পরিমান মত (আমি চিনি কমে বিশ্বাসী)
- এলাচিঃ দুই/তিনটা
- দারুচিনিঃ দুইটা (এক ইঞ্চি)
- কিসমিসঃ ৭/৮ টা
(আমি এই গুলো ব্যবহার করি নাই, তবে আপনি চাইলে ব্যবহার করতে পারেন)
প্রনালীঃ

কড়াইতে তেল এবং ঘি (অপশন্যাল) গরম করে তাতে সুজি ভাঁজুন। (এই পর্যায়ে এলাচ ও দারুচিনি দিয়ে দিতে পারেন)। হলদে ভাব এসে চমৎকার একটা ঘ্রান রান্নাঘর ভরিয়ে তুলবে।
এবার দুধ এবং চিনি দিয়ে দিন।
হালকা আঁচে নাড়াতে থাকুন। (এই পর্যায়ে কিসমিস দিয়ে দিতে পারেন)। নিদিষ্ট দুরুত্ব বজায় রাখুন, বুঁদ বুঁদ উঠে গায়ে পড়তে পারে! হালুয়া রান্না করতে হাতে জোর থাকা চাই, খুন্তি দিয়ে বার বার নাড়াতে হয়!
এই রকম হয়ে যেতে সময় লাগবে না। চিনি দেখুন, লাগলে দিন, না লাগলে ওকে বলুন।
কড়াইতে যেন লেগে না যায়!
ব্যস হয়ে গেল সাধারন সুজির হালুয়া।গরম কিংবা ঠান্ডা যেভাবে ইচ্ছা খেতে পারেন। তবে আমার কাছে হালুয়া গরম গরমই ভাল লাগে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন