শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

পিজা


পিজা
ছুটির দিনটিকে উপভোগ করার অন্যতম
দিক হচ্ছে খাবার টেবিলে বিশেষ
আয়োজন। আজ আমরা খুব
সাধারণ উপকরণ দিয়ে ঘরেই
তৈরি করবো দারুন ইয়ামি পিজা।
প্রথমে ডো: ময়দা-৩ কাপ, হালকা গরম


পানি-দেড় কাপ, ইস্ট-২ টেবিল চামচ,
২ টেবিল চামচ-অলিভ ওয়েল,
চিনি-১ টেবিল চামচ, লবন-১
চা চামচ।
ডো তৈরি: ওপরের সব উপকরণ একটি বড়
পাত্রে নিয়ে মিক্সারে ৫ মিনিট
মিক্স করুন। ইলেকট্রিক মিক্সার
না থাকলে একটু বেশি সময়
নিয়ে হাতে খুব
ভালো করে মেখে নিতে হবে।
এবার ডো ৩০ মিনিট ঢেকে রাখুন।
পিজার উপকরণ:
মুরগির বুকের মাংস কিমা ১ কাপ
অথবা সসেস ৪ পিস, পেঁয়াজ
কাটা ২টি, চিজগ্রেট ১ কাপ,
টমেটো সস ৬ টেবিল চামচ,
অরিগেনো ১ টেবিল চামচ,
গোলমরিচ গুঁড়া আধা চা চামচ,
ক্যাপসিকাম ১ টি, টমেটো ১টি ।
হাত দিয়ে ডো-এর আকার ঠিক
করে প্রথমে সস দিয়ে একে একে সব
উপকরণ সাজিয়ে দিন। এবার গ্রেট
করা চিজ ওপরে ছড়িয়ে দিন।
প্রিহিটেড ওভেনে ১৮০
ডিগ্রি তাপমাত্রায় ১৫ মিনিট বেক
করুন।
গরম গরম পরিবেশন করুন দারুন মজার
ঘরে তৈরি পিজা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন