আমরা চাইনিজ খাবার খেতে পছন্দ
করি। কিন্তু পরিবারের
সবাইকে নিয়ে ছুটির দিনে ঘরেই
তৈরি করতে পারেন মজাদার
চাইনিজ ডিস সুইট অ্যান্ড সাওয়ার
চিকেন।
উপকরণ:
১ কাপ গাজর কিউব করে কাটা,
মুরগির বুকের মাংস ৬ পিস,
আধা চা চামচ গোলমরিচের গুঁড়া, ১
কাপ সুইট এন্ড সাওয়ার সস,
ক্যাপসিকাম টুকরা ২টি,
টমেটো টুকরা ৩টি, পেঁয়াজ
টুকরা ২টি, চিনি ৫ চা চামচ,
আদা রসুন বাটা ১ চা চামচ,
টমেটো সস ১ কাপ, ভিনেগার হাফ
চা চামচ, লবণ পরিমাণ মতো, তেল
পরিমাণ মতো, ময়দা ১ চা চামচ।
যেভাবে তৈরি করবেন:
কড়াইতে তেল দিয়ে আদা ও রসুন
কুচি দিন। ৩ মিনিট ভাজার পর সব
ধরনের সস ভিনেগার লবণ ও
চিনি দিন।
ভালভাবে নাড়তে থাকুন। এরপর
পানি দিয়ে মাংস ও
সবজি আধা সেদ্ধ হলে ১ চা চামচ
ময়দা গুলে তার মধ্যে ঢেলে দিন। ঘন
হয়ে গেলে নামিয়ে নিন
এবং পরিবেশন করুন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন