শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

কালিজিরার ভর্তা: বেগুন ভর্তা: করল্লার ভর্তা: আলু ভর্তা:

কালিজিরার ভর্তা:
কালোজিরা আধা কাপ, রসুনের
কোয়া ২ টেবিল-চামচ, কাঁচামরিচ
৮টি, পেয়াজ কুচি ৪ টেবিল-চামচ,
লবণ পরিমাণমতো, রাধুনী সরিষার
তেল ২ টেবিল-চামচ।
রসুন, পেয়াজ, কাঁচামরিচ কাঠখোলায়
টেলে নিতে হবে। তেল বাদে সব
উপকরণ পাটায় বেটে তেল
দিয়ে মেখে ভর্তা করুন।

বেগুন ভর্তা:
উপকরণ: বড় গোলবেগুন ১টি,
সরিষা বাটা ১ চা চামচ, নারকেল
মিহি বাটা ২ চা চামচ,
টমেটো কুচি ১ কাপ, পেয়াজ
কুচি আধা কাপ, মেথি আধা কাপ,
রাধুনী সরিষার তেল ২ টেবিল চামচ,
কাঁচামরিচ কুচি ২ টেবিল চামচ, লবণ
স্বাদমতো।
প্রণালি: বেগুনের গায়ে তেল
মাখিয়ে পুড়িয়ে নিন। এবার
পানিতে রেখে খোসা ছাড়িয়ে ম
কড়াইয়ে তেল দিয়ে মেথি ফোড়ন
দিয়ে পেয়াজ কুচি দিন। পেয়াজ
একটু নরম হলে টমেটো সরিষা,
নারকেল, কাঁচামরিচ ও লবণ
দিয়ে কিছুক্ষণ নেড়ে বেগুন দিন।
কড়াইয়ের তলা ছেড়ে এলে এবং একটু
আঠালো হলে নামিয়ে নিতে হবে।

করল্লার ভর্তা:
করল্লা ধুয়ে খুব
মিহি করে কুঁচি করে নিন। এবার
করল্লা কুচি চটকে নিয়ে পেয়াজ
কাচা মরিচ, লবন এবং রাধুণী তেল
দিয়ে ভর্তা তৈরি করুন।

আলু ভর্তা:
আলু আধা কেজি সিদ্ধ
করে চটকে নিন। এবার পাত্রে ২
টেবিল চামচ রাধুনী তেল
দিয়ে শুকনা মরিচ ভেজে পেয়াজ
কুচি দিন। পেয়াজ বাদামী রঙ
হলে পেয়াজ মরিচ লবন
দিয়ে চটকে আলু দিন এবার
ধনে পাতা কুঁচি দিয়ে মেখে ভর্তা
সব ধরণের ভর্তাই গরম ভাতের
সঙ্গে পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন