শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

কাঁঠালের বিরিয়ানি

কাঁঠালের বিরিয়ানি



উপকরণ :
কাঁচা কাঁঠাল ১ কাপ, পোলাওর চাল ১ কাপ, বুটের ডাল পৌনে এক কাপ, আলু বোখারা ৫-৬টি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা চামচ, এলাচ ২টি, দারুচিনি ৩ টুকরা, ঘি আধা কাপ, লবণ স্বাদমতো, চিনি স্বাদমতো, পেঁয়াজ কুচি আধা কাপ, দই ২ টেবিল চামচ।

প্রণালী :
গরম হাঁড়িতে ঘি ঢেলে পেঁয়াজ কুচি দিন। একটু লাল হয়ে এলে আদা-রসুন বাটা, দই, এলাচ-দারুচিনি দিয়ে কাঁঠাল ভাজতে হবে। এবার চাল ও বুটের ডার দিয়ে কষিয়ে ২ কাপ পানি দিয়ে ঢাকা দিতে হবে। ফুটে পানি মাখা মাখা হলে দমে বসাতে হবে। ১৫-২০ মিনিট পর নামিয়ে ডিশে বেড়ে ওপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন