মসুরডালে পাতলা খিচুড়ি
উপকরণ :
কাটারিভোগ সরু চাল ২ কাপ, মসুর ডাল ২ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ ফালি ৮টি, আদা কুচি ১ চা চামচ, রসুনের কোয়া ৮-১০টি, লবণ পরিমাণমতো, তেজপাতা ২টি, দারচিনি ২ টুকরা, গরম পানি ১০ কাপ, সরিষার তেল আধা কাপ, হলুদ গুঁড়া ১ চা চামচ।
প্রণালী :
চাল-ডাল ধুয়ে পানি ঝরাতে হবে। খিচুড়ির হাঁড়িতে তেল দিয়ে সব উপকরণ দিয়ে মাখিয়ে চুলায় দিতে হবে। ফুটে উঠলে খিচুড়ি নেড়ে দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। চাল ভালোমতো সেদ্ধ হলে পাতলা থাকতে নামাতে হবে।
বাগারের জন্য : ২ টেবিল চামচ ঘি গরম করে সামান্য মেথি, সামান্য জিরা, ২টা শুকনা মরিচ, ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি ভেজে খিচুড়ির ওপর ঢেলে দিতে হবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন