সোমবার, ২১ অক্টোবর, ২০১৩

গরম গরম আলুপরোটা

গরম গরম আলুপরোটা:


আলুপরোটা বানাতে যা যা লাগবে:
আলুসিদ্ধ ২ কাপ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, আদা বাটা সিকি চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, গোল মরিচ আধা চা চামচ, লবণ ২ চা চামচ, শুকনা মরিচ ১ চা চামচ, ময়দা পরিমাণ মতো।
যেভাবে তৈরি করবেন:
একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ ঢেলে বাদামী করে ভেজে নিন। পেঁয়াজ বাদামী হয়ে এলে তাতে আদা, রসুন, জিরা, গোলমরিচ, শুকনা মরিচ, পেঁয়াজ বাটা ও লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার কষানো মসলায় আলু সেদ্ধ দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিন।
এবার মিশ্রনটি ময়দার সঙ্গে ভালো করে মাখিয়ে পরোটার মতো বেলে গরম তাওয়ায় পরিমাণ মতো তেলে ছেঁকে নিন। ব্যাস, হয়ে গেলো গরম গরম আলুপরোটা। সবজি, ডিম অথবা শুধু সস দিয়েও খেতে পারেন সুস্বাদ এই আলুপরোটা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন