সোমবার, ২১ অক্টোবর, ২০১৩

লেবুর রস, মধু দিয়ে মুরগি

লেবুর রস, মধু দিয়ে মুরগি:

 মুরগির মাংস ১ কিলো ৮/৯ টুকরো করা
সাদা তেল ২ বড় চামচ
মধু ১/২ কাপ
লেবুর রস ১/৩ কাপ সয়াসস ১ বড় চামচ
জল ১/২ কাপ
ময়দা ১/২ কাপ
কুচোনো পার্সলে পাতা ১ বড় চামচ নুন স্বাদ অনুযায়ী গোলমরিচ স্বাদ অনুযায়ী

১। তেল গরম হলে মুরগির টুকরো শুকনো ময়দায় জড়িয়ে নিয়ে হালকা বাদামি করে ভেজে নিন।
২। পার্সলে পাতা বাদে আর সব উপকরণ এক সঙ্গে মিশিয়ে নিয়ে মুরগিতে দিন।
৩। ঢাকা দিয়ে ঢিমে আঁচে রান্না করুন।
৪। মুরগি সিদ্ধ হয়ে ঝোলটা ঘন হলে ভাল করে নাড়াচাড়া করে নামিয়ে উপরে পার্সলে পাতা কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন