সোমবার, ২১ অক্টোবর, ২০১৩

সালাদ!

সালাদ!

 যা লাগবে-

ছোট করে কাটা ২ কাপ ব্রোকলি
১ কাপ মটরশুঁটি
২ কাপ সিদ্ধ শিমের বিচি
২ কাপ লাল ক্যাপসিকাম
১ টেবিল চামচ হলুদ
১ টি ডালিমের দানা
১ কাপ সিদ্ধ মটর ডাল
১ কাপ পেয়াজ কুঁচি
৬/৭ টি রসুনের কোয়া
১ টেবিল চামচ জিরা
১ টেবিল চামচ অলিভ অয়েল
২ কাপ লেটুস পাতা কুঁচি
লবন পরিমানমত
গোলমরিচ গুঁড়া পরিমানমত

তৈরি প্রণালী-
একটি ফ্রাইং প্যানে অলিভ অয়েল দিয়ে পেয়াজ আর রসুন ভেঁজে নিন। পেয়াজ রসুন নরম হয়ে এলে হলুদ, জিরা, লবন ও গোলমরিচের গুঁড়া দিয়ে অল্প আঁচে নাড়াচাড়া করতে থাকুন। এবার মটরশুঁটি, ব্রোকলি, লাল ক্যাপসিকাম দিয়ে দিন। নাড়াচাড়া করে অল্পকিছুক্ষণ পরই সিদ্ধ শিমের বিচি ও মটর ডাল দিয়ে নাড়াচাড়া করুন।
একটি বড় পাত্রে নামিয়ে ডালিম দানা ও লেটুস পাতা দিয়ে পরিবেশন করুন ক্যান্সার প্রতিরোধী এই সালাদ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন