চিকেন অ্যান্ড ফ্রুট স্যালাড:
কী কী লাগবে
ক্রিম- ১/৪ কাপ
ফ্রুট ফ্লেভার ভিনিগার- ৩ টেবিল চামচ
চিনি- ৪ চা চামচ
পোস্ত দানা- ১ ১/২ চা চামচ
নুন- ১/৪ চা চামচ
গোলমরিচ গুঁড়ো
মিক্সড স্যালাড গ্রিন- ৮ কাপ
চিকেন ব্রেস্ট সেদ্ধ(টুকরো করা)- ২ কাপ
তরমুজ কুচি- ২ কাপ
ওয়ালনাট কুচি- ১/৪ কাপ
চিজ- ১/৪ কাপ
কীভাবে বানাবেন
একটা বাটিতে ক্রিম, ভিনিগার, চিনি, পোস্ত দানা, নুন আর গোলমরিচ একসঙ্গে ফেটিয়ে ভাল করে মিশিয়ে নিন। মেশানো ড্রেসিং থেকে ১/৪ কাপ সরিয়ে রাখুন। এবারে ওই বাটিতে মিক্সড স্যালাড গ্রিন দিয়ে ভাল করে ঝাঁকিয়ে মিশিয়ে নিন। ৪টে আলাদা প্লেটে ঢেলে ওপরে চিকেন, তরমুজ, ওয়ালনাট ও চিজ দিন। সবশেষে এক টেবিল চামচ ড্রেসিং ছড়িয়ে পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন