শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

জর্দা

জর্দা


উপকরন......

পোলাও এর চাল ১/২ কেজি,ঘি আর তেল ১ কাপ, চিনি ৩ কাপ,কিসমিস ১/২ কাপ, পেস্তাবাদাম ১/২ কাপ, কমলা ১ কাপ, মোরব্বা ১/২ কাপ, জর্দার কালার পরিমান মত, গুড়া দুধ ২ টেবিল চামচ,গরম মসলা (এলাচ দারচিনি) পরিমান মত মাওয়া ১/২ কাপ, কমলার রস ১ কাপ

রান্না: পরিমান মত পানি ফুটাতে হবে । পানি ফুটে গেলে চাল ও কালার দিবেন । ভাত একটু শক্ত থাকতে চালনিতে ঢেলে পানি ঝরাবেন । এবার কালারফুল ভাতের সাথে চিনি + গরম মসলা + দুধ +মোরব্বা +কমলা ও কমলার রস দিয়ে মাখিয়ে চুলার মৃদু আঁচে বসাতে হবে । একঘন্টা দমে রাখার পর বাদাম কিসমিস ও মাওয়া দিয়ে পরিবেশণ করবেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন