শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

চিকেন ফ্রাই

চিকেন ফ্রাই
বাসায় আজকাল সবাই চিকেন ফ্রাই করেন। রাতে খাবারের সময় কিংবা বিকালের নাস্তায়। রাতে পলাউ রান্না হলে এবং সাথে যদি কোন ভেজিটেবল রান্না হয় তা হলে চিকেন ফ্রাই করলেই চলবে… সবাই আশা করি মজা করে খেয়ে উঠে যাবে। ছোট পরিবারের জন্য এ থেকে দেড় কেজি ওজনের একটা মোরগ/মুরগী হলে চলবে, তবে ফার্মের মোরগ হলে ভাল।
মুরগী আপনার ইচ্ছা মত কেটে ভাল করে পরিষ্কার করে নিন। একটি পাত্র রেখে তাতে কিছু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সামান্য গুড়া মরিচ, সামান্য হলুদ গুড়া, হাফ কাপ টমেটো সস, এক টেবিল চামচ সয়াসস, এক চামচ চিনি ও পরিমাণ মত লবণ দিয়ে ভাল করে মিশিয়ে/মাখিয়ে আধা ঘণ্টার জন্য রেখে দিন।

ফ্রাই করার কিছু আগে, সামান্য কিছু ময়দা পাত্রে দিন এবং ভাল করে মিশিয়ে নিন। মুরগীর গোশতে ভাল করে লাগতে দিন।

অনেকটা এমন দেখাবে। এবার ফ্রাই ফ্যানে তেল নিন (ডুবো তেলেও ফ্রাই করা যেতে পারে)। গায়ে গাতে তেল হলেও চলবে।

তেল গরম হলে তাতে মুরগীর পিস গুলো ছেড়ে দিন। ফ্রাই করতে সাবধান, মনে রাখবেন যেন তেলর ছিটা যেন গায়ে এসে না পড়ে! হালকা তাপে এদিক ওদিক উলটা পালটা করে ভাল করে ভাঁজতে থাকুন। কিছু সময়ের জন্য একটা ডাকনা দিয়ে ডেকে রাখতে পারেন, এতে গোশত মজে যাবে।

ফ্রাই কেমন হবে সেটা আপনার ইচ্ছা।

তবে গোশতের ভিতরটা মজলও কিনা তা দেখে নিতে হবে। কাঁচা থাকলে চলবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন