বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩

লালমোহন

লালমোহন

উপকরণ :
গুঁড়াদুধ আধা কাপ, ময়দা এক কাপের ৪
ভাগের ১ ভাগ, বেকিং পাউডার ১
চা চামচ, ঘি ২ টেবিল চামচ,
ফেটানো ডিম ২টি, চিনি ৩ কাপ, পানি ৫
কাপ, তেল ভাজার জন্য।
যেভাবে তৈরি করবেন:
১. ময়দা, বেকিং পাউডার, গুঁড়াদুধ
একসঙ্গে মিশিয়ে নিন। এর মধ্যে ১ টেবিল
চামচ
ঘি মিশিয়ে ভালো করে ময়দা ঝুরঝুরা করে নিন।
২. আলাদা পাত্রে ডিম ফেটিয়ে ময়দার
মিশ্রণে পরিমাণমতো ডিম দিয়ে চামচের
সাহায্যে মিশিয়ে দিন।
৩. এবার মিষ্টি রাখার
পাত্রে এবং হাতেও ঘি মেখে নিন।
পরিমাণমতো মিশ্রণ
হাতে নিয়ে লালমোহনের আকারে বানান।
৪. চুলায় তেল প্রথমে গরম
করে পরে ঠাণ্ডা করুন। তারপর ঐ
তেলে মিষ্টি দিয়ে মৃদু আঁচ দিন।
৫. লালমোহনের রং লালচে হলে নামান।
৬.এবার চুলায়
সিরা ফুটে উঠলে মিষ্টি দিয়ে ঢেকে দিন।
৭. ১৫ মিনিট পর ১ টেবিল চামচ
ঘি দিয়ে নামান।
৮.৩-৪ ঘণ্টা পর
সিরা থেকে তুলে মাওয়া ছড়িয়ে পরিবেশন
করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন