বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩

Chicken Roast:

Chicken Roast:

দেড় কেজি দেশী মুরগির মাংস
পছন্দমত টুকরা করা
শুকনো মরিচ - ২/৩ টি
লবন – স্বাদমতো
২ চা চামচ হলুদ গুড়ো
১ চা চামচ মরিচ
১/২ কাপ পেঁয়াজ কুচি
১/৪ কাপ পেঁয়াজ বাটা
২ টেবিল চামচ আদা বাটা
১ টেবিল চামচ রসুন বাটা
১ চা চামচ পোস্ত বাটা
৩/৪ টি লবঙ্গ
২ টি এলাচি
২ টুকরো দারুচিনি
২ টি তেজপাতা
১ চা চামচ জিরা বাটা
৩/৪ টি কাঁচামরিচ
তেল – ১/২ কাপ
নারকেলের দুধ – ১/২ কাপ
১ কাপ কুসুম গরম তরল দুধে ১ টেবিল চামচ
সিরকা বা লেবুর রস দিয়ে ১০ মিনিট
রেখে দিন।
গরম পানি – প্রয়োজনমত
প্রনালীঃ
মাংসে একটু লবন, হলুদ ও মরিচ
মেখে রেখে দিন। এরপর
ডুবো তেলে হালকা(২-৩ মিনিট)
বাদামী করে ভেজে নিন। তুলে রাখুন।
(বেশী ভাজবেন না। তাহলে মাংস
শক্ত হয়ে যাবে)
মাংস ভাজা তেল থেকে ১/২ কাপ
তেল গরম করে আস্ত গরম মশলা,
শুকনো মরিচ ও পেঁয়াজ
কুচি বাদামী করে ভাজুন। সমস্ত
মশলা দিন। কষিয়ে এবার মাংস
দিয়ে দিন। লবন দিন। মাংস
থেকে পানি বের হলে কিছুক্ষন
ঢাকনা দিয়ে রাখুন।
এবার ২ কাপ গরম পানি ও নারকেলের
দুধ ও লেবুর রস মিশানো দুধ
দিয়ে ঢেকে রাখুন। মাংস সুস্বিদ্ধ
হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
কাঁচা মরিচ ও ১/২ চা চামচ গরম
মসলা গুড়ো দিয়ে কিছুক্ষন
ঢেকে রাখুন। পানি শুকিয়ে তেল
উপরে ভেসে উঠলে নামিয়ে পরিবেশন
করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন