Saucy Noodles:
উপকরনঃ
নুডুলস সিদ্ধ – ১ প্যাকেট
মুরগীর বুকের মাংস মাংস
(পাতলা স্লাইস করে কাটা) – ১
পিস
আদা বাটা – ১ চা চামচ
রসুন বাটা – ১/২ চা চামচ
পেঁয়াজ কুচি – ২ টেবিল চামচ
কাচামরিচ ফালি – ৩ টি
মটরশুঁটি সিদ্ধ – ১/৪ কাপ
টমেটো কুচি – ১ টি
অয়েস্টার সস – ২ টেবিল চামচ
টমেটো সস – ৪ টাবিল চামচ
চিলি সস – ২ টেবিল চামচ
সয়া সস – ২ চা চামচ
লবন – পরিমানমতো
তেল – ১/৪ কাপ
চিকেন কিউব – ১ কিউবের অর্ধেক
(১/৪ কাপ গরম
পানিতে গুলে রাখুন)
ধনে পাতা কুচি – সামান্য
প্রনালীঃ
প্যানে তেল গরম
করে তাতে মুরগির মাংস,
বাটা মসলা ও সামান্য লবন
দিয়ে ভাজতে হবে। মাংস
হাল্কা বাদামী রঙ
হলে তাতে সব রকমের সস
থেকে অর্ধেক পরিমানে দিয়ে,
সামান্য পানি দিয়ে সিদ্ধ
করতে হবে।
পানি শুকিয়ে এলে নামিয়ে রাখু
এবার প্যানে আবার তেল
দিয়ে পেয়াজ কুচি, মরিচ
ফালি দিয়ে একটু নেড়ে নুডুলস,
বাকি সব সস, টমেটো, মটরশুঁটি ও
লবন
দিয়ে নেড়ে চুলা থেকে নামিয়
পরিবেশনের আগে মাংস
ভাজা ও
ধনে পাতা কুচি ছিটিয়ে দিন।
** অয়েস্টার সস, সয়া সস, চিকেন
কিউব এ লবন দেয়াই থাকে। তাই
খাবার লবন পরিমানে একটু কম
দেয়া উচিত।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন