বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩

আচারি ইলিশ

আচারি ইলিশ

ইলিশ মাছ – ৫-৬ পিস বড় টুকরো
পেঁয়াজ কুচি – ১/২ কাপ
রসুন বাটা – ২ চামচ
জিরা বাটা – ১ চা চামচ
জিরা গুড়ো – ১/২ চা চামচ
পেঁয়াজ বাটা – ১/৪ কাপ
টমেটো পেস্ট – ১/৪ কাপ
কাঁচা আম সিদ্ধ করে বেটে নেয়া – ২
টেবিল চামচ
কালোজিরা(ইচ্ছা) – ১/৪ চা চামচ
শুকনো মরিচ বাটা – ১/২ চা চামচ
কাশ্মিরী মরিচ গুড়ো(ইচছা) – ১/২
চা চামচ
হলুদ – ১/২ চা চামচ
সয়াবিন তেল – ১/৩ কাপ
সরিষার তেল তেল – ২ টেবিল চামচ
চিনি(ইচ্ছা) – ১/২ চা চামচ
লবন
প্রনালীঃ
মাছ ধুয়ে একটু লবন ও হলুদ মেখে রাখুন।
প্যানে সয়াবিন তেল গরম করে মাছ
হালকা ভেজে নিয়ে তুলে রাখুন।
এবার মাছ ভাজা তেলে আবার সরিষার
তেল গরম করুন। কালোজিরা ফোঁড়ন দিন।
পেঁয়াজ দিন। বাদামী করে ভেজে হলুদ
গুড়ো ও সমস্ত বাটা মসলা দিয়ে দিন।
সামান্য
পানি দিয়ে কষিয়ে নেড়ে চেড়ে দেড় কাপ
গরম পানি দিন। পানি ফুটতে শুরু
করলে মাছগুলো দিয়ে দিন। লবন
দিয়ে ঢেকে রাখুন। জিরা গুড়ো ও
চিনি ছিটিয়ে দিন। মাখা মাখা ঝোল
রেখে তেল
উপরে ভেসে উঠলে কাঁচামরিচ
ফালি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন