সোমবার, ২১ অক্টোবর, ২০১৩

রোজ ফালুদা

রোজ ফালুদা:

 

কি কি উপকরণ লাগবে?
তরল দুধ – ২ কাপ
ফালুদা – ১ প্যাকেট
রোজ ওয়াটার (গোলাপ পানি) – ২ চা চামচ
বেসিল দানা – ১/২ চা চামচ (ভেজানো)
প্রস্তুত প্রাণালীঃ
ফালুদা পানিতে ২০ মিনিট ধরে ফোটান। নরম হয়ে এলে পানি ঝরিয়ে নিন। মাঝারি আঁচে ১৫ মিনিট ধরে ফালুদা দুধের সাথে ফুটিয়ে নিন। গরম ফালুদার ওপর বরফ রেখে ফালুদা ঠান্ডা করে নিন। এবার ঠান্ডা ফালুদা গ্লাসে ঢেলে গোলাপ পানি ও বেসিল দানা দিন। ওপরে দুধ ঢেলে বরফ দিন। পরিবেশন করার আগে উপরে এক স্কুপ ভ্যানিলা আইসক্রিম দিয়ে পরিবেশন করুন। দেখতে এবং খেতে অসাধারণ লাগবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন