বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

পোলাও মাছ


ইলিশ মাছ – ৫ পিস
তেল – ১/৪ কাপ
পেয়াজ কুচি – ১/২ কাপ
লবন
গরম মসলা – কয়েকটি
আদা বাটা – ১ চা চামচ
রসুন বাটা – ১ চা চামচ
সাদা সরিষা বাটা – ১ টেবিল চামচ
জিরা গুড়ো – ১/২ চা চামচ
সাদা গোলমরিচ গুড়ো – ১/২ চা চামচ
চুলায় তেল গরম করে পেঁয়াজ কুচি লাল
করে ভেজে সমস্ত মসলা দিয়ে দিন। অল্প অল্প
পানি দিয়ে মসলা ভালোমত কষিয়ে নিন। এরপর
মাছ দিন। মাছে লবন ছিটিয়ে কিছুক্ষন
নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখুন ২ মিনিট। এবার
৩/৪ কাপ গরম পানি দিন। ঢেকে রাখুন। মাছ
উল্টিয়ে দিয়ে আবার ঢেকে রাখুন।
পানি শুকিয়ে তেল উপরে ভেসে উঠলে নামিয়ে নিন।
পোলাও বাগাড়ঃ
২ পট চাল দিয়ে ঝরঝরে পোলাও রান্না করুন।
তেল – ১/৪ কাপ
রসুন বাটা – ১ চা চামচ
আদা বাটা – ১ টেবিল চামচ
কাচামরিচ – ২ টেবিল চামচ
চিনি – ১ চা চামচ
প্রনালীঃ
চুলায় তেল গরম করে বাটা মশলা দিন। পোলাও
দিন। পোলাওর মাঝে মাঝে মাছ
বিছিয়ে দমে বসান ১০ মিনিট। নামানোর আগে একটু
ঘি ছড়িয়ে দিন।
বেরেশ্তা দিয়ে পরিবেশন করুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন