বুধবার, ২৩ অক্টোবর, ২০১৩

চিকেন জাফরান বিরিয়ানিঃ

চিকেন জাফরান বিরিয়ানিঃ

বাসমতি চাল – ৪ পট
মুরগি – দেড় কেজির ১টি
ঘি – ১ কাপ
তেল – ১/২ কাপ
পেঁয়াজ কুচি – ১ কাপ
রসুন বাটা – ১ টেবিল চামচ
আদা বাটা – ২ টেবিল চামচ
পেয়াজ বাটা – ১ কাপ
জায়ফল ও জয়ত্রি একত্রে করে বাটা / গুড়া – ১/২
চা চামচ
দারচিনি বাটা – ১/২ চা চামচ
এলাচ ও লবঙ্গ বাটা – ১/২ চা চামচ
লবন – স্বাদমতো
চিনি – ১ চা চামচ
টক দই – ১/২ কাপ
পোস্তদানা বাটা – ২ চা চামচ
কাজুবাদাম বাটা – ২ চা চামচ
কাচামরিচ বাটা – ১ চা চামচ
তরল দুধ – ২ কাপ
গুড়ো দুধ – ১/৪ কাপ
জাফরান – দেড় চা চামচ
কেওড়া জল – ২ টেবিল চামচ
জর্দার রং – সামান্য (ইচ্ছা)
১. চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংসের সাথে লবন ও
জর্দার রঙ মিশিয়ে নিন।
২. তরল দুধ ও ১ চা চামচ জাফরান একত্রে জ্বাল দিন।
জাফরান গলে রঙ বের হলে নামিয়ে ঠান্ডা করুন।
৩. ১/২ কাপ ঘি গরম করে মুরগি ১ মিনিট ভাজুন। দই ও
সব বাটা মশলা একত্রে মিশিয়ে নিন। মাংস
ভাজা হলে ১/২ কাপ দুধ, দই মশলা, লবন, চিনি ও অর্ধেক
জাফরান মিশানো দুধ দিন। মৃদু
আঁচে ঢাকনা দিয়ে রান্না করুন। প্রয়োজন হলে একটু
পানি দিতে পারেন। চেষ্টা করবেন মাংসের পানি দিয়েই
মাংস রান্না করতে। মাংস যাতে গলে না যায়
সেদিকে লক্ষ্য রাখুন।
৪. অন্য পাত্রে তুলে রাখা ঘি ও তেল দিন। ১/৪ কাপ
গুড়ো কাপ দুধ ও চাল সিদ্ধ হতে বাকি যে পরিমান
পানি লাগে তা চুলায় দিয়ে ফুটিয়ে নিন। পোলাওর চাল
দিন। বেশী আঁচে বলক এলে তারপর অল্প আঁচে রাখুন।
জাফরান মিশানো বাকি দুধ দিন। ঝরঝরে পোলাও
রান্না করুন।
৫. রান্না করা পোলাও থেকে অর্ধেকটা সরিয়ে রেখে তার
উপর মাংস সাজিয়ে নিন। এর উপর বাকি পোলাও দিন।
জাফরান, কেওড়াজল, বেরেশ্তা (ইচ্ছা), ১/২ চা চামচ
চিনি ও কাচামরিচ দিয়ে দমে রাখুন ১০/১৫ মিনিট।
পরিবেশনের আগে একটু ঘি ও রং ছড়িয়ে পরিবেশন করুন।
***ঘিয়ের পরিমান নিজের ইচ্ছামতো বাড়াতে ও
কমাতে পারেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন