সোমবার, ২১ অক্টোবর, ২০১৩

বাদাম ফিরনি কীভাবে বানাবেন

বাদাম ফিরনি কীভাবে বানাবেন:

 badamphirni

কী কী লাগবে
দুধ- ২ কাপ
চাল- ২ টেবিল চামচ
চিনি- ৩ টেবিল চামচ
আমন্ড কুচি- ১/৪ কাপ
ছোট এলাচ গুঁড়ো- ১/২ চা চামচ
কেওড়া জল- ১/২ চা চামচ
রুপোর তবক
কীভাবে বানাবেন
চাল কয়েক ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। জল থেকে চাল তুলে নিয়ে মিহি করে বেটে নিন। ডেকচিতে দুধ বসান। ফুটতে শুরু করলে আঁচ কমিয়ে চাল দিন। চিনি আর এলাচ গুঁড়ো দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। ঘন হয়ে এলে আগুন থেকে নামিয়ে আমন্ড কুচি দিন। ঠান্ডা করে ফ্রিজে রেখে জমিয়ে নিন। ওপরে রুপোর তবক দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন