সোমবার, ২১ অক্টোবর, ২০১৩

রুচি বৃদ্ধির তেঁতুল শরবত

রুচি বৃদ্ধির তেঁতুল শরবত:

 

পুষ্টিগুণঃ
প্রতি ১০০ গ্রাম পাকা তেতুলে মোট খনিজ পদার্থ ২.৯ গ্রাম, খাদ্যশক্তি ২৮৩ কিলোক্যালোরি, আমিষ ৩.১ গ্রাম, চর্বি ০.১ গ্রাম, শর্করা ৬৬.৪ গ্রাম, ক্যালসিয়াম ১৭০ মিলিগ্রাম আছে। তেঁতুল ভিটামিন সি এবং আয়রনের ভালো উৎস। তেঁতুলে ফ্যাট নেই একেবারেই।
উপকরণঃ
১/৪ কাপ পাকা তেঁতুল
৩ কাপ ঠান্ডা পানি
২ টেবিল চামচ লেবুর রস
১ টা কাঁচামরিচ
১ টেবিল চামচ চিনি
বরফ কুচি
প্রস্তুত প্রণালীঃ
আধা কাপ পানিতে তেঁতুল কয়েক ঘন্টা ভিজিয়ে রাখুন।
তেঁতুল থেকে ভালো করে চিপে রস বের করে নিন।
তেঁতুলের রস, ঠান্ডা পানি, চিনি, কাঁচা মরিচ ও লেবুর রস একসাথে ভালো করে মিশিয়ে নিন। ব্লেন্ডার থাকলে ব্লেন্ড করে নিন।
তেঁতুলের জুস ভালো করে ছেঁকে গ্লাসে ঢেলে নিন।
বরফ কুচি দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মজাদার তেঁতুলের টক-ঝাল শরবত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন